News Flash

  • Home
  • Uncategorized
  • ফিরোজাবাদে বিজেপি নেতা খুনে আটক ৩ জন, শুরু হয়েছে তদন্ত
Image

ফিরোজাবাদে বিজেপি নেতা খুনে আটক ৩ জন, শুরু হয়েছে তদন্ত

ফিরোজাবাদ (উত্তর প্রদেশ), ১৭ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় বিজেপি নেতা খুনের ঘটনায় মোট ৩ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত রয়েছে। শুক্রবার রাতে ফিরোজাবাদের নারখি থাকা এলাকায়, নিজের দোকানের বাইরে দাঁড়িয়ে থাকার সময়, মোটরবাইকে আসা দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা দয়াশঙ্কর গুপ্তা। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিজেপি নেতা খুনের ঘটনার তদন্তে নেমে শনিবার সকালের মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।


শনিবার সকালে এডিজি আগ্রা, অজয় আনন্দ জানিয়েছেন, ফিরোজাবাদে বিজেপি নেতা খুনের ঘটনায় মোট ৩ জন অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছে দলীয় কর্মী বীরেশ তোমার এবং তাঁর দু’জন কাকা-নরেন্দ্র তোমার ও দেবেন্দ্র তোমার। দয়াশঙ্করের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। দয়াশঙ্কর মণ্ডল সহ-সভাপতি ছিলেন। দয়াশঙ্করের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর অনুগামীরা। হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাতেই অনেকে আগ্রায় রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান। সূত্রের খবর, খুব সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিল বীরেশ তোমার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top