News Flash

  • Home
  • Uncategorized
  • এগিয়ে আসছে ভোটের দিন, বিহারে ১২টি নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রীর
Image

এগিয়ে আসছে ভোটের দিন, বিহারে ১২টি নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রীর

পাটনা, ১৬ অক্টোবর (হি.স.): বিহারে বিধানসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই। এগিয়ে আসছে ভোটের দিন, করোনা-পরিস্থিতিতেই বিহারে ১২টি নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পাটনায় আয়োজিত এনডিএ-র সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশ। ফড়ণবিশ জানিয়েছেন, বিহারে ১২টি নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী। ২৩ অক্টোবর সাসারাম, গয়া এবং ভাগলপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর ২৮ অক্টোবর দারভাঙ্গা, মুজফ্ফরপুর, পাটনায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী। ২৮ অক্টোবরের পর, ১ নভেম্বর ছাপড়া, পূর্ব চম্পারণ এবং সমস্তিপুরে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। সবশেষে ৩ নভেম্বর পশ্চিম চম্পারণ, সহর্ষা এবং আরারিয়াতে জনসভা করবেন প্রধানমন্ত্রী।


দেবেন্দ্র ফড়ণবিশের সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও। রাষ্ট্রীয় জনতা দলকে কটাক্ষ করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, দুর্নীতি থেকে রাজনৈতিক নেতাদের বাঁচাতেই আরজেডির জন্ম। সেই সময় জনতা দলের মুখ্যমন্ত্রী ছিলেন, যখন তাঁর নাম বড়সড় দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায়, তখন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য চাপ দিতে থাকে দল, তখনই আরজেডির প্রতিষ্ঠা হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top