News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদ মাধ্যমের অধিকার রক্ষার দাবীতে গণবস্থান অ্যাসেম্বলি অব জার্নালিস্টস’র
Image

সংবাদ মাধ্যমের অধিকার রক্ষার দাবীতে গণবস্থান অ্যাসেম্বলি অব জার্নালিস্টস’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ সাংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার মুখ্যমন্ত্রীর হুমকির পরিপ্রেক্ষিতে বক্তব্য প্রত্যাহার না করার প্রতিবাদে ও বিভিন্ন দাবীতে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে গণবস্থানে বসেছেন সংবাদ কর্মীরা৷


গত ১১ সেপ্ঢেম্বর স্পেশাল ইকোনমিক জোনের শিলান্যাস করতে গিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দেয়৷ তারপর থেকে সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের পর্যায়ক্রমে আক্রমণ বাড়তে থাকে৷ কখনো প্রাণনাশের হুমকি, আবার কখনো দৈহিক নির্যাতন৷ যা রাজ্যের ইতিহাসে হয়তো পূর্বে কখনো হয়নি বলেই চলে৷ মুখ্যমন্ত্রী এ ধরনের হুমকি রাজ্যে সংবাদমাধ্যমে নিন্দার ঝড় বইছে৷ এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উনার হুমকি প্রত্যাহার করার দাবি জানিয়েছিলো অ্যাসেম্বলি অব জার্নালিস্টস৷ কিন্তু মুখ্যমন্ত্রী হুমকি প্রত্যাহার করতে নারাজ৷ বিষয়টি রাজ্যপাল থেকে শুরু করে দিল্লী প্রধানমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অবহিত করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ আর ধারাবাহিকভাবে সংবাদমাধ্যমকে নিগ্রহ হতে হচ্ছে৷ এরই প্রতিবাদে বৃহস্পতিবার পূর্বের ঘোষণা অনুযায়ী অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের আহবানে সাড়া দিয়ে রবীন্দ্র ভবনে সম্মুখে শহীদ স্কয়ারে গণবস্থানে বসে সংবাদ কর্মীরা৷

গণবস্থানে উপস্থিত অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের চেয়ারম্যান সুবল কুমার দে বক্তব্য রেখে বলেন, সংবাদমাধ্যম কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব নয়৷ সংবাদমাধ্যম মানুষের হয়ে বিগত দিনেও কাজ করে এসেছে৷ এবং আগামী দিনেও কাজ করবে৷ তবে এ ধরনের সাংবাদিক নিগ্রহের ঘটনায় রাজ্যে বিরল বলা যায়৷ এবং বর্তমান মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে যে হুমকি দিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে৷ নয়তো এই ধরনের আন্দোলন আগামী দিনে জনস্বার্থে এবং সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে অব্যাহত থাকবে বলে তিনি জানান৷
শ্রী দে আরও বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার পর রাজ্যে সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া হবে৷ কিন্তু, ২০১৮ সালের মার্চ মাসে ক্ষমতায় আসে নতুন সরকার৷ গত ২ বছর ৫ মাসে রাজ্যের সাংবাদিকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন৷ এই সময়ের মধ্যে ১৭ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন৷ শ্রী দে আরও জানান, রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে কর্মরত সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছেন৷
এদিকে, গণবস্থানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ সাংবাদি স্রোত রঞ্জন খিসা বলেন, অতীতে রাজ্য সরকারের রোষাণলে পড়েছে ত্রিপুরার প্রথম দৈনিক জাগরণ৷ এই সংবাদপত্রের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top