News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক জোট শরিক আইপিএফটির ২৪ ঘণ্টা এডিসি বন্ধে মিশ্র সাড়া
Image

শাসক জোট শরিক আইপিএফটির ২৪ ঘণ্টা এডিসি বন্ধে মিশ্র সাড়া

নিজস্ব প্রতিনিধি,আগরতলা/শান্তিরবাজার/চড়িলাম/ গন্ডাছড়া/ তেলিয়ামুড়া, ১৫ অক্টোবর৷৷ ত্রিপুরায় শাসক জোট শরিক আইপিএফটি-র ডাকে ২৪ ঘণ্টার এডিসি বনধ-এ মিশ্র সাড়া পড়েছে৷ শান্তিপূর্ণভাবেই বনধ পালিত হয়েছে৷ একটি বাস ভাঙচুর এবং দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে৷ আইপিএফটি-র সহ-সম্পাদক মঙ্গল দেববর্মার দাবি, পিকেটিং করার জন্য ছয় শতাধিক দলীয় কর্মী গ্রেফতার বরণ করেছেন৷


এ-বিষয়ে মঙ্গলবাবু বলেন, তিপ্রাল্যান্ড গঠন, হাই পাওয়ার মডালিটি কমিটির রিপোর্ট অবিলম্বে প্রকাশ, সংবিধানের ১২৫ তম সংশোধন, ককবরক ভাষার রোমান হরফ এবং জনজাতি সংরক্ষিত শূন্যপদ পূরণের দাবিতে আজ বৃহস্পতিবার ত্রিপুরার এডিসি এলাকায় ২৪ ঘণ্টার বনধ পালন করা হচ্ছে৷ তাতে দারুণ সাড়া মিলেছে৷ সকাল থেকেই দলীয় কর্মীরা এডিসি এলাকায় পিকেটিং করেছেন৷ জাতীয় সড়ক এবং রেললাইনে ধরনা দিয়েছেন তাঁরা৷ তাঁর দাবি, বনধ-এর সমর্থনে পিকেটিং করতে গিয়ে ছয় শতাধিক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে৷
এদিকে, বনধ-এর দরুন আজ রেল পরিষেবা বাতিল করা হয়েছে৷ অসম-আগরতলা জাতীয় সড়কেও যানবাহন চলাচল স্তব্ধ ছিল৷ এদিন গর্জিতে একটি গাড়িতে পিকেটাররা ভাঙচুর করেছে বলে অভিযোগ৷ এছাড়া গন্ডাছড়ায় একটি দোকানে পিকেটাররা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ অন্যদিকে পুলিশ জানিয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি৷


এদিকে, সিধাই থানা এলাকার হেজামারা র এসরাই এ সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুর করেছে দুষৃকতিকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷সংবাদ সূত্রে জানা গেছে এস্টাই পার্টি অফিসের পক্ষ থেকে গতকাল ওই এলাকায় মিছিল ও সভা সংগঠিত করা হয়েছিল৷এরপরে আজ সকালে পার্টি অফিসের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে দেয় ও পার্টির জরুরী কাগজপত্র নষ্ট করে দেয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়৷ সিপিআইএমের পক্ষ থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত না একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে সিধাই থানার পুলিশ ছুটে আসে৷পুলিশ এসে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷এই ঘটনার জের ধরে এলাকায় ফের যেকোনো সময় অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে৷এর ফলে জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷এস্রাই সিপিআইএমের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্ণিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷


শান্তির বাজার মহকুমার বিভিন্ন স্থানে চলে আই পি এফ টির পথ অবরোধ৷ বিভিন্ন দাবী নিয়ে আজ ২৪ ঘন্টা এডিসি এলাকা বন্ধের ডাকদিয়েছে আই পি এফ টি দল৷ আজ সকাল থেকে রাজ্যজুরে এই বন্ধের সমর্থনে ও বন্ধকে সফল করতে মাঠে নেমেছে আই পি এফ টি সমর্থীত কর্মীরা৷ এরইমধ্যে শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কোয়াইফাং এডিসি ভিলেজে পথ অবরোধে বসে আই পি এফ টি সমর্থীত কর্মীরা৷ তারপাশাপাশি জোলাইবাড়ীর সাঁচীরাম বাড়ী ও শান্তির বাজারের পতিছড়ি ড্রপগেইট এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসে আই পি এফ টি সমর্থীত কর্মীরা৷ আজকের এই অবরোধের কাজ সকাল ৬ ঘটিকা থেকে শুরুহয়৷ খবরলেখা পর্যন্ত শান্তির বাজার মহকুমার এডিসি এলাকাগুলিতে বন্ধকে ঘিরে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি৷ এডিসি এলাকায় সকলে স্বতস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করেছে৷ আজকের এই বন্ধের মধ্যে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করেছে শান্তির বাজার ও বাইখোড়া থানার আরক্ষা প্রসাশন৷ উনারা সকাল থেকে নিজ দায়িত্ব পালন করেগেছেন৷ আজকে এই বন্ধকে ঘিরে মনপাথর বাজার, বীরচন্দ্র নগর, কোয়াইফাং এডিসি ভিলেজ ও সাঁচীরাম বাড়ী এডিসি ভিলেজে সমস্ত দোকানপাঠ ও অফিস ছিলো বন্ধ৷ আজকের এই ২৪ ঘন্টা বন্ধ সম্পর্কে কিছুবক্তব্য তুলে ধরেন আই পি এফ টি নেতৃত্ব বৃন্দরা৷ আজকের এই বন্ধের সমর্থনে আই পি এফ টি সমর্থীত কর্মীরা ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহন করে৷


আইপিএফটি এডিসি বন্ধ সর্বাত্মক সফল করার লক্ষ্যে জম্পুইজলা মহকুমার টাকারজলা, জম্পুইজলা, কালিদাসপাড়া আনন্দ নগর, নতুন বাজার, শান্তিরবাজার সহ পাথালিয়াঘাট এডিসি ভিলেজের ডনবস্কোতে জাতীয় সড়ক অবরোধ করেন আইপিএফটি নেতাকর্মীরা৷ সকাল ছয়টা থেকে যথারীতি তাদের কর্মসূচি পালনে উপস্থিত হয়েছেন যুবক-যুবতীরা৷ সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের সড়ক অবরোধের মধ্য দিয়ে বন্ধকে সর্বাত্মক করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কর্মীরা৷ এতে অংশ নিয়েছেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রামমোহন দেববর্মা, বিশ্রামগঞ্জ ডিভিশন সভাপতি ভরৎ দেববর্মা, যুব আইপিএফটির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক পৌষরাই দেববর্মা, শিবু দেববর্মা, সামল দেববর্মা, সংখ্যালঘু সেলের সভাপতি মফিজ মিয়া, আরব আলী প্রমূখ৷ এক সাক্ষাৎকারে পৌষরাই দেববর্মা এবং রামমোহন দেববর্মা বলেন পাঁচ দফা দাবির ভিত্তিতে আজকের এই এডিসি বন্ধের অভিযান৷ এডিসি এলাকাকে নিয়ে পৃথক ত্রিপ্র্যাল্যান্ড গঠন করা, ককবড়ক ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, হাই পাওয়ার মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা ইত্যাদি বিষয়ে দাবি করা হয়েছে৷ শান্তির বাজারে কর্মসূচিতে নেতৃত্ব দেন মোহন চন্দ্র দেববর্মা, জম্পুইজলায় আইপিএফটির সহ-সভাপতিসভাপতি ব্রজলাল দেববর্মা সহ অন্যান্যরা৷
এডিসি এলাকা নিয়ে পৃথক রাজ্য তিপ্রাল্যান্ড গঠন সহ ৫ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার এডিসি এলাকায় ২৪ ঘন্টার বনধের ডাক দেয় রাজ্যে ক্ষমতাসীন জোট সরকারের শরিক দল আই পি এফ টির বিভিন্ন গনসংগঠন৷ এদিন গোটা এডিসি এলাকার সাথে গন্ডাছড়া মহকুমা এলাকাতেও বনধ পালিত হয়৷ এদিন সকাল থেকেই গন্ডাছড়া সদর বাজার সহ আশপাশ এলাকার বাজার গুলোর দোকান পাট বনধ ছিল৷ রাস্তায় কোন যানবাহন চলাচল ছিল না৷ হাতে গোনা এক দুইটা সরকারী অফিস কাচারী অল্প সময়ের জন্য খোলা থাকলেও অধিকাংশ অফিস গুলো বনধ ছিল৷ সব মিলিয়ে বনধ ছিল সর্বাত্মক৷এই দিন আইপিএফটি দলের কর্মীরা মহকুমা এলাকার বিভিন্ন রাস্তা ঘাট গুলোতে ট্রায়ার পুড়িয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ প্রদর্শন করে৷ তাদের দাবি এলাকার জাতি উপজাতির মানুষ বনধ সমর্থন করেছে৷ এর জন্যে দলের তরফ থেকে মহকুমাবাসীদের অভিনন্দন জানানো হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top