News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার বিধানসভা নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে জোর কদমে প্রচার চালাচ্ছে কংগ্রেস
Image

বিহার বিধানসভা নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে জোর কদমে প্রচার চালাচ্ছে কংগ্রেস

পাটনা, ১৫ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রত্যেকদিন জোর কদমে চলছে প্রচার।প্রতিটা রাজনৈতিক দলই নিজের মতন করে রাজনৈতিক প্রচার করে চলেছে।পিছিয়ে নেই কংগ্রেসও। সভা-সমাবেশ করার পাশাপাশি সামাজিক গণমাধ্যমেও নির্বাচনী প্রচার করে চলেছে কংগ্রেস। হ্যাশট্যাগ ‘কেয়া কিয়ে হো’ নাম দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে কংগ্রেস। এই অভিযানের মূল নিশানাই হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি জোট সরকার।সরকার এতদিন পর্যন্ত যে প্রতিশ্রুতি দিয়েছে তা আদৌ পালন করেনি বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।


শতাব্দী প্রাচীন এই দলটির দাবি নীতীশ কুমারের অপশাসনে প্রতারিত হয়েছে বিহারবাসী। গত বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিহারে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। একইভাবে বিহারে বেড়ে চলেছে বেকারত্ব। বেকারত্বের হার সমস্ত সীমাকে ছাড়িয়ে গিয়েছে।রাজ্যের যুবকরা অন্যত্র কাজের সন্ধানে চলে যেতে বাধ্য হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top