News Flash

  • Home
  • Uncategorized
  • নন-কোভিড আইটিইউতে স্থানান্তরিত করা হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে
Image

নন-কোভিড আইটিইউতে স্থানান্তরিত করা হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে

কলকাতা, ১৫ অক্টোবর ( হি. স.) : ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে করোনা মুক্ত অভিনেতা। নন-কোভিড আইটিইউতে স্থানান্তরিত করা হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অভিনেতার শারীরিক অবস্থা আরও কিছুটা স্থিতিশীল বৃহস্পতিবার এমনটাই জানালো বেলভিউ হাসপাতাল।

বেলভিউ হাসপাতাল সূত্রে খবর,সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বর্তমানে অভিনেতা করোনা মুক্ত তাকে কোভিড আইটিইউ থেকে তাঁকে স্থানান্তরিত করা হল নন-কোভিড আইটিইউতে। ওষুধেও সাড়া দিচ্ছেন অভিনেতা। রাতে ঠিক ভাবে ঘুমিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কমেছে অভিনেতার তন্দ্রাচ্ছন্ন ভাব ও অস্থিরতা। বর্তমানে অভিনেতাকে মিউজিক থেরাপিতে রাখা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, ৬ অক্টোবর অভিনেতার পরিবারের সদস্যরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ইএম বাইপাসের ধারে বেলভিউ হাসপাতালে ভর্তি করে । যখন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন মৃদু জ্বর ছিল তার। হাসপাতালে ভর্তির পর তার জ্বর কমে যায়। অক্সিজেনের মাত্রাও তখন স্বাভাবিক ছিল। যদিও তারপরে শ্বাসকষ্ট জনিত সমস্যা হতে শুরু করায় শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার। তবে, বর্তমানে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top