News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাব : সঞ্জয় দত্ত
Image

শীঘ্রই ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাব : সঞ্জয় দত্ত

মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.): ‘মুন্নাভাই’ ভক্তদের জন্য সুখবর। সঞ্জয় দত্ত নিজেই জানিয়ে দিলেন, খুব শীঘ্রই মারণ রোগ ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাবেন তিনি। একইসঙ্গে মুন্নাভাই এই প্রথম স্বীকার করলেন, তাঁকে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হয়েছে এতদিন। গত আগস্ট মাসে সঞ্জয় দত্ত জানিয়ে ছিলেন, কিছু দিনের জন্য পেশাগত প্রতিশ্রুতি থেকে বিরতি নেবেন তিনি। তখনও জানাননি যে, তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।


বুধবার রাতে একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের সেলুনে চুল কাটাতে দেখা যায় সঞ্জয় দত্তকে। তখন সঞ্জয় জানান, আমি শীঘ্রই ক্যান্সার থেকে মুক্তি পাব। অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল। ক্যান্সার তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছিল। অবশেষে ক্যান্সারকে হারিয়ে স্বাভাবিক জীবনযাত্রার ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো নভেম্বর মাসেই সেটে দেখা যাবে মুন্নাভাইকে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top