News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রমেই দূষণ বাড়ছে দিল্লিতে, খারাপ হচ্ছে রাজধানীর বাতাস
Image

ক্রমেই দূষণ বাড়ছে দিল্লিতে, খারাপ হচ্ছে রাজধানীর বাতাস

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): উন্নতি হওয়ার পরিবর্তে ক্রমেই খারাপ হচ্ছে রাজধানী দিল্লির বাতাস। দিল্লির দূষণ নাজেহাল করে তুলছে আমজনতাকে। বৃহস্পতিবার সকালেও ইন্ডিয়া গেট, রাজপথ, আনন্দ বিহার, আইটিও, আর কে পুরম, ওয়াজিরপুর-সর্বত্রই বায়ুদূষণের কবলে ছিল। আনন্দ বিহার, আইটিও, আর কে পুরম, ওয়াজিরপুর-সর্বত্রই এদিন সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ভীষণ খারাপ। বায়ুদূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষছেন দিল্লির জনগণ। রাজপথ এলাকায় এদিন সকালে একজন প্রাতঃভ্রমণকারী জানান, ‘প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানোর জন্যই দিল্লির বাতাস দূষিত হচ্ছে, এ বিষয়ে সরকারের কিছু করা উচিত।’


দিল্লি দূষণ পর্ষদ কমিটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আইটিও-তে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৬৬, আর কে পুরমে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০৯, আনন্দ বিহারে ৩১৩ এবং ওয়াজিরপুরে ৩৩৯। সর্বত্রই এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ‘ভীষণ খারাপ’।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top