News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে ১১ জন সুরক্ষা বাহিনী সহ নতুন ২৮ জন কোভিড পজিটিভ
Image

মিজোরামে ১১ জন সুরক্ষা বাহিনী সহ নতুন ২৮ জন কোভিড পজিটিভ

আইজল, ১৪ অক্টোবর (হি.স.) : মিজোরামে ১১ জন নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ান সহ এখন পর্যন্ত নতুন ২৮ জনকে কোভিড পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রাজ্যে কোভিড সংক্রমিতের মোট সংখ্যা হয়েছে ২,২২২।

রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতরের প্রকাশিত তথ্যে জানা গেছে, পজিটিভ ১১ জন নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে ৬ জন ভারতীয় সেনা বাহিনী এবং ৫ জন আসাম রাইফেলস-এর জওয়ান। এছাড়া নতুন সাধারণ নাগরিক যাঁদের করোনা পজিটিভ পাওয়া গেছে তাঁদের মধ্যে আইজল জেলার সাত, পাঁচ জন লুংলেই জেলা, মামিত জেলার এক, সাৰ্চিপ জেলার এক, লাওংথলেই জেলার এক, কলাশিবের এক এবং চাম্পাই জেলার একজন।

সরকারি তথ্যে প্রকাশ, মিজোরামে আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২,০৯৩ জন। এছাড়া সক্ৰিয় ১১৯ জন কোভিড রোগী চিকিৎসাধীন। এখন পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে ৮৯.৮ হাজার জনের। তবে সুখদায়ক খবর, করোনায় আক্রান্ত হয়ে মিজোরামে এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেননি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top