News Flash

  • Home
  • Uncategorized
  • শত্রুপক্ষের ডুবোজাহাজকে ধ্বংস করতে নৌবাহিনীকে সহায়তা করবে স্মার্ট প্রযুক্তি : ড. জি সতীশ রেড্ডি
Image

শত্রুপক্ষের ডুবোজাহাজকে ধ্বংস করতে নৌবাহিনীকে সহায়তা করবে স্মার্ট প্রযুক্তি : ড. জি সতীশ রেড্ডি

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি. স.): সুপারসনিক মিসাইল অ্যাসিসটেড রিলিস টর্পেডো (স্মার্ট) ওয়েপন সিস্টেম পুরোপুরি তৈরি হয়ে গেলে ব্যাপক ভাবে উপকৃত হবে ভারতীয় নৌবাহিনী। বুধবার এই কথা জানিয়েছেন ডিআরডিও অধিকর্তা ড. জি সতীশ রেড্ডি। 

এদিন তিনি জানিয়েছেন, স্মার্ট ওয়েপন সিস্টেম পুরোপুরি তৈরি হয়ে গেলে ভারতীয় নৌবাহিনী শত্রুপক্ষের ডুবোজাহাজের উপর অনেক দূর থেকে আঘাত হানতে পারবে।এই ধরনের প্রযুক্তিকে প্রথমবার ৫ অক্টোবর দেশের মাটিতে সাফল্যের সঙ্গে পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষা সফল হয়েছে।ডুবোজাহাজ ধ্বংসকারী টর্পেডোর পাল্লা থাকে সীমিত। সেই পাল্লাকে বর্ধিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে সুপারসনিক মিসাইল অ্যাসিসটেড রিলিস। সেই কারণেই এই প্রযুক্তিকে স্মার্ট বলা হয়। এই ধরনের প্রযুক্তি পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে গেলে এবং ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্তি হলে সমুদ্র যুদ্ধের শক্তি বাড়বে ভারতের।

উল্লেখ করা যেতে পারে পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে ক্রমাগত নিজের সামরিক প্রযুক্তি ও শক্তি বাড়িয়ে চলেছে ভারত। এই লক্ষ্যে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা হয়ে চলেছে।সামরিক শক্তির ক্ষেত্রে চিনকে পাল্লা দিতে ভারত যে সক্ষম তা এই পরীক্ষা থেকেই বোঝা যাচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top