News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে তিন নাবালিকা বোনের ওপর অ্যাসিড হামলা, তদন্তে পুলিশ
Image

উত্তরপ্রদেশে তিন নাবালিকা বোনের ওপর অ্যাসিড হামলা, তদন্তে পুলিশ

লখনউ, ১৩ অক্টোবর (হি.স.): হাথরাসের স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই ফের উত্তরপ্রদেশে তিন দলিত নাবালিকা কন্যার মুখে অ্যাসিড ছুড়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোন্ডা জেলার পারাসপুর এলাকার পাসকা গ্রামে। সোমবার গভীর রাতে গ্রামের বাসিন্দা রামাওতারের তিন কন্যার উপর অতর্কিতে অ্যাসিড হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এরপরই ঘটনাস্থলে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তিন নাবালিকাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।


চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক।তিন নাবালিকাকে চিহ্নিত করা গিয়েছে তারা হলেন কাজল (১৭), মহিমা (১২), সোনাম (০৮)। চিকিৎসকরা জানিয়েছেন কাজলের অবস্থা আশঙ্কাজনক। তার মুখ পুরোপুরি পুড়ে গিয়েছে।গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে যে বাড়ির উঠোনে ঘুমিয়েছিল তিন নাবালিকা বোন। সেই সময় অতর্কিতে হামলা হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top