News Flash

  • Home
  • Uncategorized
  • লালুপ্রসাদ যাদবের অনুপস্থিতি অনুভূত হচ্ছে : তেজস্বী যাদব
Image

লালুপ্রসাদ যাদবের অনুপস্থিতি অনুভূত হচ্ছে : তেজস্বী যাদব

পাটনা, ১৩ অক্টোবর (হি. স.): বেজে উঠেছে বিহারে নির্বাচনের দামামা। জোর কদমে চলছে প্রচার।একদিকে যখন পাটনার মসনদ ধরে রাখতে মরিয়া জেডিইউ-বিজেপি জোট।তখন ক্ষমতা দখলের লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস- আরজেডি।কিন্তু এই নির্বাচনের যুদ্ধে বরিষ্ঠ রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের অনুপস্থিতিকে একান্তভাবে অনুভব করছেন পুত্র তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।


নির্বাচনী প্রচারে লালুপ্রসাদ যাদব যে থাকতে পারবেন না সেটা ভালো করেই জানেন পুত্র তেজস্বী।কিন্তু পিতার অভিজ্ঞতা যে দল এবং জোটকে বিপক্ষে তুলনায় অনেক বেশি এগিয়ে রাখত তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।মঙ্গলবার তিনি জানিয়েছেন, শুধুমাত্র দল নয় গোটা বিহারবাসী লালুপ্রসাদ যাদবের অনুপস্থিতিকে অনুভব করছেন।গত বিধানসভা নির্বাচনে আরজেডি এবং লালুপ্রসাদ যাদবের প্রতি রাজ্যবাসী নিজেদের বিশ্বাস দেখিয়েছিল। মূলত তাঁর জন্যই সেবার বিধানসভা নির্বাচনে রাজ্যে বৃহত্তম দল হয়েছিল আরজেডির । লালুপ্রসাদ যাদব যে পথ দেখিয়ে গিয়েছেন তা মেনেই চলছে আরজেডি। বিধানসভা নির্বাচনে দলের প্রত্যেক কটা নেতাকে বেশি পরিশ্রম করতে হবে জয়ের লক্ষ্যে। সশরীরে না থাকলেও দলের নেতাদের বার্তা দিয়েছেন লালুপ্রসাদ।তিনি সাধারণ মানুষের পাশে গিয়ে দলের নেতাদের দাঁড়াতে বলেছেন। দুঃখের এই কঠিন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন।


উল্লেখ করা যেতে পারে, পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত চাইবাসা ট্রেজারি মামলায় ঝাড়খন্ড হাইকোর্ট লালুপ্রসাদ যাদবকে জামিন দিয়েছে। কিন্তু অপর একটি মামলায় তিনি জামিন পাননি।শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।তেজস্বী আশা প্রকাশ করেছেন যে আরজেডি এবং কংগ্রেসের মহাজোট ক্ষমতায় ফিরলে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লালুপ্রসাদ যাদব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top