News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দির খুলতে চেয়ে মুম্বইয়ে বিক্ষোভ বিজেপির, উদ্ধবকে চিঠি রাজ্যপালের
Image

মন্দির খুলতে চেয়ে মুম্বইয়ে বিক্ষোভ বিজেপির, উদ্ধবকে চিঠি রাজ্যপালের

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): ভক্তদের জন্য খুলে দিতে হবে সমস্ত মন্দির, এই দাবিতে মঙ্গলবার মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, শিরডি সাই বাবা মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ প্রদর্শনের মধ্যেই, জোর করে সিদ্ধি বিনায়ক মন্দিরে ঢোকার চেষ্টা করায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা প্রসাদ লাডও। এছাড়াও কোভিড-১৯ সতর্কতা মেনে ধর্মীয় স্থান খোলার জন্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-কে চিঠিও লিখেছেন রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারী। রাজ্যপাল চিঠিতে লেখেন, ‘আপনি হঠাৎই ধর্মনিরপেক্ষ হয়ে উঠেছেন, যে শব্দ আপনি ঘৃণা করতেন?’ রাজ্যপালকে পাল্টা উত্তরে উদ্ধব জানিয়েছেন, ‘আমি এমন একজন মানুষ যে হিন্দুত্ব অনুসরণ করি, আপনার কাছ থেকে আমার হিন্দুত্ব যাচাইয়ের কোনও প্রয়োজন নেই।’


ভক্তদের জন্য সমস্ত মন্দির খোলার দাবিতে মঙ্গলবার সকালে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, শিরডি সাই বাবা মন্দিরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতা প্রবীণ দারেকার বলেন, ‘মদের দোকান খুলে দেওয়া হয়েছে, হোম ডেলিভারিও শুরু হয়েছে। কিন্তু, মানসিক শান্তির জন্য যাঁরা মন্দির যেতে চাইছেন, তাঁদের কথা কে ভাববে? মন্দিরের উপর যাঁদের জীবিকা নির্বাহ করে তাঁদের কথা সরকার ভাবছেই না।’ আবার বিজেপি নেতা প্রসাদ লাড বলেন, ‘সিদ্ধি বিনায়ক মন্দিরে আমাদের ঢুকতে দেওয়া না হলে, আমরা জোর করে ঢুকবো।’ পরে জোর করে সিদ্ধি বিনায়ক মন্দিরে ঢোকার চেষ্টা করায় প্রসাদ লাড-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ।


ধর্মীয় স্থান খোলা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-কে চিঠি লেখেন রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারী। রাজ্যপাল চিঠিতে লেখেন, ‘আপনি হঠাৎই ধর্মনিরপেক্ষ হয়ে উঠেছেন, যে শব্দ আপনি ঘৃণা করতেন?’ রাজ্যপালকে পাল্টা উত্তরে উদ্ধব জানিয়েছেন, ‘হঠাৎ করে লকডাউন চাপিয়ে দেওয়া যেমন সঠিক ছিল না, একধাক্কায় রদ করাও ঠিক নয়। আর হ্যাঁ, আমি এমন একজন মানুষ যে হিন্দুত্ব অনুসরণ করি, আপনার কাছ থেকে আমার হিন্দুত্ব যাচাইয়ের কোনও প্রয়োজন নেই।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top