News Flash

Image

খুনের আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর থানা এলাকার শ্রীরামপুর গাও সভার ১ নং ওয়ার্ডে বিশ্বজিত হত্যাকান্ডে আরো এক হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ইতিপূর্বে আরও দুজনকে গ্রেপ্তার করেছিল কৈলাশহর থানার পুলিশ৷ উল্লেখ্য গত ১২ সেপ্ঢেম্বর শ্রীরামপুরের ১ নং ওয়ার্ডে সঙ্ঘবদ্ধ হামলায় নিহত হয়েছিল বিশ্বজিৎ৷আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎকে উদ্ধার করে প্রথমে কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৈলাশহর জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন অর্থাৎ ১৩ সেপ্ঢেম্বর মৃত্যু হয় বিশ্বজিতের৷

এ ব্যাপারে অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে পরিবারের তরফ থেকে কৈলাশহর থানায় হত্যা সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল৷ ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে৷ এতদিন ধরে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছি ল৷ পুলিশ এখনো পর্যন্ত কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে৷ অভিযুক্ত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এদিকে আজ সকালে আটক হত্যাকারীকে আদালতে সোপর্দ করেছে কৈলাশহর থানার পুলিশ৷অভিযুক্তদের গ্রেফতার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top