News Flash

  • Home
  • Uncategorized
  • পুত্রবধূর অত্যাচারে গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করল শাশুড়ি
Image

পুত্রবধূর অত্যাচারে গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করল শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আমতলী থানা এলাকার অশ্বিনী মার্কেটের বিদ্যাসাগর পল্লী এলাকায় পুত্রবধূর নির্যাতন সহ্য করতে না পেরে এক মহিলা অগ্ণিদগ্দ হয়ে আত্মঘাতী হয়েছেন৷ আত্মঘাতী শাশুড়ির নাম পুষ্প সরকার৷ঘটনাকে কেন্দ্র করে অশ্বিনী মার্কেটের বিদ্যাসাগর পল্লী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে পুষ্প সরকারের সঙ্গে তার পুত্রবধুর প্রতিনিয়তই ঝগড়া হতো৷


সোমবার সকালে পুত্রবধূ শাশুড়ির উপর নির্যাতন চালায়৷ প্রতিনিয়ত নির্যাতন চালানোর ফলে সোমবার দুপুর নাগাদ শাশুড়ি পুষ্প সরকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ তাকে অগ্ণিদগ্দ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ি পুষ্প সরকারের৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷সেখান থেকে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু সরকারের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷পুত্রবধূর নির্যাতন সহ্য করতে না পেরে শাশুড়ি আত্মঘাতী হলেও এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট কোনো মামলা দায়ের করা হয়নি৷ কেননা আত্মঘাতী মহিলার পক্ষে থানায় অভিযোগ দায়ের করার মতো কেউ নেই৷ কুলাঙ্গার পুত্র এ ব্যাপারে কোন ধরনের অভিযোগ করেনি৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে গৃহবধূ নির্যাতনের ঘটনার সংবাদ প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে৷কিন্তু অসহায় শশুর শাশুড়িরা যে পুত্রবধূর হাতে নির্যাতিত হচ্ছে সে সংবাদ খুব কমই সংবাদমাধ্যমে প্রকাশিত সম্প্রচারিত হচ্ছে৷ অথচ এ ধরনের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷

বৃদ্ধ পিতা-মাতা এবং শ্বশুর-শাশুড়িকে ভরণপোষণ না দেওয়ার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ এটি সামাজিক এক ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে৷আমতলী থানা এলাকার অশ্বিনী মার্কেটের বিদ্যাসাগর পল্লীতে সরকার নামে ওই শাশুড়ির আত্মঘাতী হওয়ার বিষয়টিও এ ধরনের ঘটনার নজির৷ ঘটনার সুষ্ঠু তদন্ত গ্রামের পুলিশকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি৷ এই ঘটনার পরও যদি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে বৃদ্ধ-বৃদ্ধারা আরো অসহায় হয়ে পড়বেন তা বলার অপেক্ষা রাখে না৷এই ঘটনার মধ্য দিয়ে আরও প্রমাণিত হয়েছে সমাজে শুধুমাত্র গৃহবধূরা নির্যাতনের শিকার হচ্ছে না শ্বশুর-শাশুড়ির নির্যাতনের শিকার হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top