News Flash

  • Home
  • Uncategorized
  • আমার থেকে একা ত্রিপুরায় কেউ নন : মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

আমার থেকে একা ত্রিপুরায় কেউ নন : মুখ্যমন্ত্রী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ মুখ্যমন্ত্রীর চাইতে একাকীত্বের জীবন কোনও ব্যক্তির নেই৷ সোমবার গোমতি জেলার উদয়পুর মহকুমার জামজুরিতে গিয়ে শৈশবের কথা মনে করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের গলায় এভাবেই আবেগের সুর ভেসে উঠেছে৷ তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয় বলেন, বাড়ি-গাড়ি, নিরাপত্তা রক্ষী সব রয়েছে আমার৷ তবুও আমার থেকে একা এই ত্রিপুরায় কেউ নন৷


আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী জামজুরিতে আদর্শ গ্রাম অভিযান প্রকল্পের সূচনা করেন৷ তখন তিনি জামজুরি সুকল পরিদর্শন করেন৷ এই সুকলেই তিনি ছাত্রজীবন কাটিয়েছেন৷ স্বাভাবিকভাবেই এই সুকলের সাথে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে৷ শৈশবের স্মৃতিই আজ তাঁকে অত্যন্ত আবেগপ্রবণ করে তুলেছিল বলে মনে করা হচ্ছে৷
আদর্শ গ্রাম অভিযান প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আজ অনেকদিন পর আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে৷ তাঁর কথায়, এই মাঠেই দুর্গা পূজা অনুষ্ঠিত হতো৷ আমরা সেই পূজায় অংশ নিতাম৷ এখানে অনেকে আছেন যাঁরা আমার সাথে নেচেছেন, বসেছেন, আড্ডা দিয়েছেন৷ আমি এখনও কিছুই ভুলেনি৷ তবে আপনাদের দেওয়া কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে মনে হতেই পারে মুখ্যমন্ত্রী ভীষণ সুখে রয়েছেন৷ কিন্তু আমাকে একা থাকতে হয়, আক্ষেপ করে বলেন তিনি৷


তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর চাইতে একা কেউ নন৷ আমার চাইতে একাকীত্বের জীবন এই ত্রিপুরায় কোন ব্যক্তির নেই৷ কারণ, আমি আড্ডা দিতে পারি না৷ যখনই কোনও কথা বলি, মুখ থেকে কিছু বেরিয়ে গেলেই তা সরকারি ঘোষণা হয়ে যায়, আবারও তাঁর গলায় আক্ষেপের সুর৷ তিনি কৌতুক করে বলেন, এমনিতে মনে হয় আমাদের ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, অনেক আরামে রয়েছে৷ তখনই তাঁর গলায় আবেগের সুর ভেসে উঠে৷ আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, বাড়ি-গাড়ি, নিরাপত্তা রক্ষী সবই রয়েছে আমার৷ কিন্তু, আমার থেকে একা এই ত্রিপুরায় কেউ নন৷ তবুও রাতে ঘুম আসে৷ যখন মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পাই৷
মুখ্যমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, মানুষের সমর্থন স্বপ্ণের মধ্যে আসে৷ তাতে আরও কাজ করার শক্তি পাই৷ তাই, যে দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন, সারা জীবন পালন করব৷ সকলের জন্য কাজ করে যাব৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top