News Flash

  • Home
  • Uncategorized
  • ‘হাত’ ছেড়ে পদ্ম-তে খুশবু, বিজেপিতে যোগ দিলেন দক্ষিণী অভিনেত্রী
Image

‘হাত’ ছেড়ে পদ্ম-তে খুশবু, বিজেপিতে যোগ দিলেন দক্ষিণী অভিনেত্রী

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): যেমনটা ভেবে নেওয়া হয়েছিল, ঠিক তেমনটাই হল। কংগ্রেস ছেড়ে বিজেপিতেই যোগ দিলেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী খুশবু সুন্দর। সোমবার সকালে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন খুশবু, দুপুরেই দিল্লিতে বিজেপি সদর দফতরে হাজির হয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্মশিবিরে শামিল হলেন এআইসিসি-র অন্যতম মুখপাত্র খুশবু। এ দিন সকালে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে খুশবু দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে তিনি লেখেন, ‘দলের উঁচু পদে এমন লোকেরা বসে রয়েছেন যাঁদের সঙ্গে বাস্তব পরিস্থিতি বা মানুষের কোনও যোগাযোগ নেই। আর যাঁরা দলের জন্য সত্যিই কাজ করছেন, তাঁদের দাবিয়ে রাখা হচ্ছে’।


এরপরই জল্পনা চলছিল, বিজেপিতে যোগ দিতে পারেন তামিল অভিনেত্রী খুশবু সুন্দর। দুপুরেই সেই জল্পনা সত্যি হল। সোমবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, তামিলনাড়ু বিজেপির সভাপতি এল মুরুগান এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সি টি রবির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন খুশবু সুন্দর। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা ভোট। তার আগে খুশবুর দলত্যাগ কংগ্রেসকে বিপাকে ফেলবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। শুধু তামিলনাড়ু নয়, দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলিতেও এই তামিল অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে।


অভিনয় ও রাজনীতির পাশাপাশি তামিল নাগরিক আন্দোলনেও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন খুশবু। অতীতে তামিল জনসমাজে ‘বিবাহপূর্ব যৌনতা’ নিয়ে তাঁর মন্তব্য বিতর্কের ঝড় তুলেছিল। ২০১০ সালে ডিএমকে-তে যোগ দিয়ে খুশবুর রাজনৈতিক যাত্রার সূচনা। ২০১৪-র নভেম্বরে তিনি কংগ্রেস যোগ দেন। এর কিছুদিন পরেই এআইসিসির মুখপাত্র পদ পান তিনি। খুশবু সুন্দর ছাড়াও এদিন তামিলনাড়ু থেকে বিজেপিতে যোগ দিয়েছেন মদন রবীচন্দ্রন এবং সারাভানান কুমারণ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top