News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউয়ের ধোবি ঘাটে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই
Image

লখনউয়ের ধোবি ঘাটে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই

লখনউ, ১২ অক্টোবর (হি.স.): গভীর রাতে আগুন-আতঙ্ক উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে। রবিবার গভীর রাতে লখনউয়ের আইশবাগ এলাকায় ধোবি ঘাটে ভয়াবহ আগুন লাগে। রাত ১.৩০ মিনিট নাগাদ ধোবি ঘাটে আগুন লাগে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ওই এলাকায় ৫০-৬০টি ঝুপড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, কিন্তু দমকল কর্মীদের তৎপরতায় সোমবার ভোররাত ২.৪৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।


দমকল অফিসার বিজয় কুমার সিং জানিয়েছেন, রাত ১.৩০ মিনিট নাগাদ ধোবি ঘাটে আগুন লাগার, ১৫ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। ওই এলাকায় ৫০-৬০টি ঝুপড়ি রয়েছে। হতাহতের কোনও খবর নেই। ভোররাত ২.৪৫ মিনিটের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top