News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার টিএসআর জওয়ান
Image

শিশুকন্যাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ বিশালগড় এর নেহাল চন্দননগরে ১০বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত টি এস আর জোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অভিযুক্ত জোয়ানের নাম বাবুল দাস৷সে টিএসআরের ১১ নম্বর ব্যাটেলিয়ান গোকুলনগর এ কর্মরত ছিল৷


সম্প্রতি নেহাল চন্দননগরে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে৷ এ ব্যাপারে পরিবারের তরফ থেকে বিশালগড় থানায় অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশ নেহাল চন্দ্রনগর এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়৷আদালত থেকে তাকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়৷

ধর্ষিতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে অভিযুক্ত জোয়ানের পক্ষ থেকে ঘটনাটির মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল৷ ধর্ষিতার পরিবার কোনভাবে আপস-মীমাংসা রাজি না হওয়ায় তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷পাশবিক লালসার ঘটনায় জড়িত অভিযুক্ত টিএইচ ৮ জনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top