News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরের সীমান্ত গ্রামে বাড়ছে অপরাধ, উদ্বিগ্ণ স্থানীয় বাসিন্দারা
Image

ধর্মনগরের সীমান্ত গ্রামে বাড়ছে অপরাধ, উদ্বিগ্ণ স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ ধর্মনগরের ইয়াকুবপুর সীমান্তে বিএসএফের কঠোর নজরদারি উপেক্ষা করেই গরু পাচারকারীরা গরু পাচারের চেষ্টা অব্যাহত রেখেছে৷বিএসএফের ১৬৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ইয়াকুব নগর সীমান্তে পাচারকালে ৬ টি গরু আটক করতে সক্ষম হয়েছে৷সংবাদ সূত্রে জানা যায় পাচারকারীরা গতকাল গভীর রাতে ইয়াকুব নগর সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল৷ বিএসএফের টহলদারি বাহিনী গঠন করে এগিয়ে যায়৷


পাচারকারীদের পেছনে ধাওয়া করলে পাচারকারীরা গরু বলে ফেলে পালিয়ে আত্মরক্ষা করে৷পাচারকারীরা গরু বলি ফেলে চলে যাওয়ার পর বিএসএফ জওয়ানরা উদ্ধার করে৷ উদ্ধার করা ৬ টি গরু কদমতলা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা৷ এ ব্যাপারে কদমতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ ইয়াকুব নগর সীমান্ত থেকে গরু উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারীদের আটক করতে সক্ষম হয়নি বিএসএফ জওয়ানরা৷উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই ইয়াকুব নগর সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে৷ ইতিমধ্যে বেশ কয়েক দফায় গরু আটক করতে সক্ষম হয়েছে বিএসএফের জওয়ানরা৷বিএসএফের জওয়ানদের দখলদারির ফলেই এ ধরনের সাফল্য অব্যাহত রয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে ইয়াকুব নগর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত গরু পাচার করে চলেছে পাচারকারীরা৷


উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পদ্মপুর গতকাল গভীর রাতে একটি বাইক চুরি হয়েছে৷সংবাদপত্রে জানা গেছে একটি মাইক্রো ফাইনান্স কোম্পানি অফিসের সামনে রাতে তার করানো ছিল৷ বাইকের মালিক রঞ্জিত রুদ্রপাল রাতে অফিসের সামনে রেখেই ঘুমিয়ে ছিলেন৷ ঘুম থেকে উঠে তিনি লক্ষ করেন বাইকটি সেখানে নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি ধর্মনগর থানার পুলিশকে জানান৷ ধর্মনগর থানায় এ ব্যাপারে একটি জিডি এন্িন্ট করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া উদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি৷ ধর্মনগর পদ্মপুর থেকে বাইক চুরির ঘটনার সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷উল্লেখ্য গত কিছুদিন পরেই ধর্মনগরের বিভিন্ন এলাকায় বাইক চুরির প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top