News Flash

  • Home
  • Uncategorized
  • আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নিহত আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা
Image

আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নিহত আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা

ইয়েরেভান, ১১ অক্টোবর (হি. স.): আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নাগোরনো-কারাবাখের আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন। রবিবার অধিকৃত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উল্লেখ করে এমনটাই জানিয়েছে  আর্মেনিয়ার সংবাদ মাধ্যম প্যারাআর্মেনিয়ান এ খবর জানিয়েছে।

আর্মেনিয়ার সংবাদ মাধ্যম প্যারাআর্মেনিয়ানের খবরে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে সর্বমোট ৪২৯ আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। গত মাসের শেষের দিকে নতুন করে শুরু হওয়া যুদ্ধে আর্মেনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়।

শুক্রবার রাশিয়ার মধ্যাস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে ১০ ঘণ্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। এদিকে শনিবার স্থানীয় সময় ১২ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া।

এর আগে বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার টার্টার ও আগদামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। এরই প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালায় আজারবাইজান। যদিও আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top