News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ৮.৬৮ কোটির বেশি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৮৬.১৭ শতাংশ
Image

ভারতে ৮.৬৮ কোটির বেশি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৮৬.১৭ শতাংশ

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ৮.৬৮ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮,৬৮,৭৭,২৪২-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০.৭৮ লক্ষের বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১০ অক্টোবর (শনিবার সারা দিনে) ভারতে ১০,৭৮,৫৪৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ৮,৬৮,৭৭,২৪২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

মারণ করোনাকে পরাজিত করে ভারতে সুস্থতার সংখ্যা বাড়ছেই। একইসঙ্গে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে মোট আক্রান্তের ৮৬.১৭ শতাংশ করোনা-রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৮,৬৭,৪৯৬ (১২.৩০ শতাংশ)। তবে, মৃত্যুর সংখ্যা প্রতিদিনই অস্বস্তি বাড়াচ্ছে, ভারতে মৃত্যুর সংখ্যা ১,০৮,৩৩৪-তে পৌঁছেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top