News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের ভিত নাড়িয়ে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ : জগতপ্রকাশ নাড্ডা
Image

দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের ভিত নাড়িয়ে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ : জগতপ্রকাশ নাড্ডা

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি. স.): লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা।কিংবদন্তি এই নেতাকে স্মরণ করতে গিয়ে জগতপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের ভিত নাড়িয়ে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ।


 রবিবার একদিনের জন্য বিহার সফরে এসেছেন জগতপ্রকাশ নাড্ডা। নির্বাচনী প্রচার এবং দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপি সভাপতি। পরে ঘুরে দেখেন জয়প্রকাশের বাসভবন। এই উপলক্ষে বিজেপি সভাপতি জানিয়েছেন, মহান নেতা জয়প্রকাশ নারায়ণের বাসভবন পরিদর্শন করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।জরুরি অবস্থার বিরুদ্ধে জয়প্রকাশ দেশের তরুণ প্রজন্মকে পূর্ণাঙ্গ আন্দোলনের ডাক দিয়ে অনুপ্রাণিত করেছিলেন। গ্রামীণ এবং কৃষকদের উন্নয়নের জন্য নিজের জীবনকে সমর্পিত করেছিলেন তিনি। দেশ গঠনের ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top