News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক ব্যবহার ও পারস্পরিক দূরত্ব নিশ্চিত করতে শহরে প্রতি শনিবার বিশেষ অভিযান
Image

মাস্ক ব্যবহার ও পারস্পরিক দূরত্ব নিশ্চিত করতে শহরে প্রতি শনিবার বিশেষ অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ ত্রিপুরায় আজ শনিবার থেকে মাস্ক ব্যবহার এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রশাসন৷ জনসমাগমস্থলে মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলেই জরিমানা করা হচ্ছে৷ এ-বিষয়ে সদর মহকুমাশাসকের দাবি, করোনা-র প্রকোপ থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং বার বার হাত ধুতেই হবে৷ অন্যথা এই ভাইরাসের হাতে কারোর নিস্তার নেই৷


এদিন তিনি বলেন, সম্প্রতি মুখ্যসচিব এক আদেশ জারি করেছেন, প্রত্যেক শনিবার করোনা-র প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে সচেতনতা বাড়াতে হবে৷ সাথে মাস্ক ব্যবহার এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে৷ তাঁর কথায়, নিজেকে নিরাপদ রাখাই হচ্ছে করোনা মোকাবিলায় প্রধান অস্ত্র৷ তাতে, মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি৷ সাথে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে৷


সদর মহকুমাশাসক বলেন, মাস্ক ব্যবহার না করে বাজারে আসলেই প্রথমবার ২০০ টাকা, দ্বিতীয়বার ৪০০ টাকা জরিমানা করা হচ্ছে৷ তেমনি, কোনও দোকানদার পারস্পরিক দূরত্ব বজায় না রাখলে তাঁকে ১,০০০ টাকা জরিমানা করা হচ্ছে৷ তাঁর বক্তব্য, আর কিছুদিন পর দুর্গা পূজা৷ বাঙালির এই প্রধান উৎসবের আনন্দকে নিরাপদে পালন করতে হবে৷ পূজার আনন্দে করোনা-র প্রকোপকে অবহেলা করা উচিত হবে না৷ তিনি বলেন, দুগর্োৎসব প্রতি বছর আসবে৷ এ-বছর অন্তত নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে সবাইকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top