News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে জাতীয় সড়ক নির্মাণে স্বেচ্ছায় জমি দান করলেন ১১টি গ্রামের বাসিন্দা, কৃতজ্ঞ রাজ্য সরকার
Image

মণিপুরে জাতীয় সড়ক নির্মাণে স্বেচ্ছায় জমি দান করলেন ১১টি গ্রামের বাসিন্দা, কৃতজ্ঞ রাজ্য সরকার

ইমফল, ১০ অক্টোবর (হি.স.) : জাতীয় সড়ক নির্মাণের জন্য মণিপুরে ১১টি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় জমি দান করেছেন। রাজ্যের উন্নয়নে তাঁরাও অংশীদার হতে চাইছেন। তামেংলং এবং তৌসেম মহকুমার অন্তর্গত ওই ১১টি গ্রামের প্রতিনিধিরা এই ঘোষণা করেছেন। এই মহতী কাজের জন্য রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী এবংবউ নিউমাই সংশ্লিষ্ট গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওই জমি পাওয়ায় তামেংলং থেকে হাফলং জাতীয় সড়ক নির্মাণ আরও সহজ হয়ে গেছে। মণিপুর প্রশাসনের জনৈক আধিকারিকের মতে, ওই জমির বাজারমূল্য কয়েক কোটি টাকা হবে।

বন ও পরিবেশ মন্ত্রী এবংবউ নিউমাই বলেন, ১১টি গ্রামের প্রতিনিধিরা লিখিতভাবে স্বেচ্ছায় জমি দান  করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিনিময়ে সরকারের কাছ থেকে তাঁরা কোনও ক্ষতিপূরণ চাইছেন না। তাঁর দাবি, গ্রামবাসীরা রাজ্যের প্রগতি এবং উন্নয়নে অংশীদার হতে চাইছেন। তিনি বলেন, ওই গ্রামবাসীরা সমগ্র দেশবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, মণিপুরে এই প্রথম সরকারি কাজের জন্য জমি দান করার বিনিময়ে কেউ কোনও ক্ষতিপূরণ দাবি করেননি।

মন্ত্রী জানান, তৌসেম মহকুমার তামেংলং-হাফলং জাতীয় সড়ক নির্মাণ কাজ এ-বছরের শেষের দিকে শুরু হবে। প্রসঙ্গত, নামতিরান, ফেললং, আজুরাম, চরামরাম, মানদেউ, তৌসেম, ফোকলং, কাতাংনাম ও কাটিয়াং এবং তামেংলং মহকুমার ডাইলং ও পুরাতন তামেংলং গ্রামের বাসিন্দারা জাতীয় সড়ক নির্মাণে স্বেচ্ছায় তাঁদের জমি দান করছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top