News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতন রোধে রাজ্যগুলিকে অ্যাডভাইজারি জারি কেন্দ্রের
Image

নারী নির্যাতন রোধে রাজ্যগুলিকে অ্যাডভাইজারি জারি কেন্দ্রের

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি. স.): দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলে নারীদের ওপর অপরাধ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। নারী নির্যাতন রোধ করার লক্ষ্যে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র।


সম্প্রতি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে গণধর্ষণ নিয়ে উত্তাল গোটা দেশ।দেশজুড়ে বেড়ে চলা নারী নির্যাতন নিয়ে উদ্বিগ্ন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশ্যে জারি করা অ্যাডভাইজারিতে কেন্দ্র জানিয়েছে যে কোনও পুলিশকর্মী নারীদের ওপর হওয়া নির্যাতনের অভিযোগ নিতে গড়িমসি করলে সংশ্লিষ্ট সেই পুলিসকর্মীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেবে সরকার। ধর্ষণের অভিযোগে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে। তদন্ত রিপোর্টে কি পাওয়া গেল তা কেন্দ্রীয় সরকারের তৈরি পোর্টাল ইনভেস্টিগেশন ট্রাকিং সিস্টেম ফর সেক্সুয়াল অফেন্সেসে আপলোড করতে হবে। এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতিটা তদন্তের ওপর নজরদারি চালাবে। অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষিতার মেডিকেল রিপোর্ট তৈরি করতে হবে। ফরেন্সিক সাইন্স সার্ভিসেস ডাইরেকটোরেটের তরফ থেকে যে বিধি তৈরি করে দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে পুলিশকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top