News Flash

  • Home
  • Uncategorized
  • রামবিলাস-প্রয়াণে অর্ধনমিত পতাকা, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
Image

রামবিলাস-প্রয়াণে অর্ধনমিত পতাকা, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): প্রত্যেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক ছিল মধুর। সবাই তাঁকে সম্মান ও ভালোবাসতেন। ‘সকলের প্রিয়’ বিহার রাজনীতির অন্যতম প্রধান মুখ রামবিলাস পাসোয়ান না-ফেরার দেশে চলে গিয়েছেন। কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী, লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা বেশ কিছু দিন ধরেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে (এইমস) চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রামবিলাস পাসোয়ানের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের রাজনৈতিক মহল।


শুক্রবার সকালেই এইমস থেকে বাসভবনে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের মরদেহ। রামবিলাসের প্রয়াণে এদিন অর্ধনমিত রাখা হয় সংসদ এবং রাষ্ট্রপতি ভবনের জাতীয় পতাকা। কেন্দ্রীয় মন্ত্রী বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। পাসোয়ানকে শ্রদ্ধা জানানোর পর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সামনে কেঁদে ফেলেন পরিবারের সদস্যরা।


পড়াশোনা শেষের পরে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে পুলিশের ডিএসপি হতে চলা রামবিলাস প্রথম বার কেন্দ্রীয় মন্ত্রী হন বিশ্বনাথপ্রতাপ সিংয়ের সরকারে। তার পরে এইচ ডি দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী— মোট ছ’জন প্রধানমন্ত্রীর সরকারে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন। আট বার লোকসভায় জিতে এসেছিলেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top