News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে আরও দু’জন পুলিশ কর্মীর প্রাণ কাড়ল করোনা, সুস্থতা বেড়ে ২২,০৮২
Image

মহারাষ্ট্রে আরও দু’জন পুলিশ কর্মীর প্রাণ কাড়ল করোনা, সুস্থতা বেড়ে ২২,০৮২

মুম্বই, ৯ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রে আরও দু’জন পুলিশ কর্মীর প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। বিগত ২৪ ঘন্টায় আরও দু’জন পুলিশ কর্মীর মৃত্যুর পর মহারাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৯ জন পুলিশ কর্মীর। শুক্রবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে মোট ২৪,৭৩৫ জন পুলিশ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২২,০৮২ জন পুলিশ কর্মী (২,৪০১ জন পুলিশ অফিসার এবং ১৯,৬৮১ জন অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মী) সুস্থ হয়েছেন এবং সক্রিয় রোগীর সংখ্যা ২,৩৯৪ জন।


মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে মোট ২৫৯ জন পুলিশ কর্মীর প্রাণ কেড়েছে কোভিড-১৯। স্বস্তির বিষয় হল-মহারাষ্ট্রে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২২,০৮২ জন পুলিশ কর্মী এবং সক্রিয় রোগী ২,৩৯৪ জন। বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৫৪ জন পুলিশ কর্মী এবং মৃত্যু হয়েছে দু’জন পুলিশ কর্মীর। মৃত ২৫৯ জন পুলিশ কর্মীর মধ্যে ২৫ জন অফিসার এবং ২৩৪ জন অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top