News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে
Image

করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হচ্ছে৷ অন্য রোগে আক্রান্ত কোভিড-১৯ পজিটিভ রোগীদের শারীরিক অবস্থা সঠিক খোঁজ রাখার জন্যই পশ্চিম ত্রিপুরা জেলায় এই ব্যবস্থা করা হয়েছে৷ অন্তিম মুহূর্তে অনেকের জিবি হাসপাতালে নেওয়ার প্রয়োজন দেখা দেয়, তাই এই বিষয়টি এড়ানোর চেষ্টা চলছে৷ আজ বৃহস্পতিবার এ-কথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব৷ তাঁর দাবি, করোনা আক্রান্তের দেহে অক্সিজেনের মাত্রা যাতে কমে না যায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে৷


প্রসঙ্গত, সারা ত্রিপুরায় পশ্চিম জেলায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রয়েছেন৷ এই জেলায় এখন পর্যন্ত ৯,৯৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৮,৪৩৬ জন সুস্থ হয়েছেন৷ মৃতের সংখ্যায়ও পশ্চিম ত্রিপুরা জেলা শীর্ষ স্থানে রয়েছে৷ এই জেলায় সর্বাধিক ১৬২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন৷


আজ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক জানিয়েছেন, সম্প্রতি এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে৷ তবে অন্য রোগে আক্রান্ত কোভিড-১৯ পজিটিভদের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে৷ তিনি বলেন, এখন সমস্ত করোনা আক্রান্তদের টেলিফোনে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে৷ অন্য রোগে আক্রান্তদের দুবার করে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে৷ মূলত, হোম আইসোলেশনে রয়েছেন যাঁরা তাঁদের জন্যই এই ব্যবস্থা করেছে জেলা প্রশাসন৷ তাঁর দাবি, পশ্চিম জেলায় ছয়টি আরবান প্রাইমারি হেল সেন্টার রয়েছে৷ সেখান থেকে মোবাইল টিম করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছে৷ এ-ক্ষেত্রে অন্য রোগে আক্রান্তদের পালস অক্সিমিটার দেওয়া হচ্ছে৷ তা দিয়ে অক্সিজেনের পরিমাণ মেপে দেখা সম্ভব হবে৷

তিনি বলেন, ওই টিমে একজন চিকিৎসক, একজন ফার্মাসিস্ট এবং একজন এমপিডব্লিউ রয়েছেন৷ তিনি জানান, স্বাস্থ্য কর্মী যাঁরা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এখন সুস্থ আছেন, তাঁরা স্বেচ্ছায় এই কাজে এগিয়ে আসছেন৷ তিনি বলেন, করোনায় আক্রান্তদের মেডিসিন কিট দেওয়ার সাথে অতিরিক্ত ওষুধের প্রয়োজন হলে, তারও ব্যবস্থা করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top