News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী ভাড়া বৃদ্ধির অনুমতি দেয়নি সরকার জানালেন পরিবহণ মন্ত্রী
Image

যাত্রী ভাড়া বৃদ্ধির অনুমতি দেয়নি সরকার জানালেন পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ ত্রিপুরায় যাত্রী ভাড়া বাড়ানোর অনুমতি দেয়নি সরকার৷ তাই যাত্রীদের কাছ অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ আজ বুধবার এ-কথা সাফ জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷


প্রসঙ্গত, করোনাকালে স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে যান চালকরা যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় করছেন৷ অথচ প্রতি ক্ষেত্রেই যান চালকরা করোনা-র স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন৷ গাড়িতে যাত্রী ঠাসা ভিড় লক্ষ্য করা যাচ্ছে৷

এ-বিষয়ে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, করোনা-র প্রকোপে জনসুরক্ষায় যানবাহনের গতিবিধির উপর ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে৷ তাতে গত ছয় মাসে ২৫ লক্ষাধিক টাকা জরিমানা বাবদ আদায় হয়েছে৷ তাঁর সাফ কথা, কোনও অবস্থাতেই চালকদের অন্যায় আচরণ বরদাস্ত করা হবে না৷ নিয়ম লঙ্ঘন হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
তাঁর দাবি, যাত্রী পরিবহণে কোনও যানবাহনে ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়নি৷ বরং করোনা-র স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে আগ্রহীদের রাস্তায় নামতে বলা হয়েছে৷ সেক্ষেত্রে, ভাড়া বৃদ্ধির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি বলেন, ভাড়া বেশি নেওয়া হলে ওই গাড়ির নম্বর সহ পরিবহণ দফতরে অভিযোগ জানান৷ ওই গাড়ির মালিক কিংবা চালকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে৷


মন্ত্রীর সাফ কথা, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর ভাড়া বাড়ানো হয়েছে৷ আবারও ভাড়া বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে৷ কিন্তু এখন অন্যায়ভাবে ভাড়া আদায় করা হলে তা বরদাস্ত করা হবে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top