পাটনা, ৭ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের শাসক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ১১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।উল্লেখযোগ্য বিষয় হলো গতবারের ১১ জন নির্বাচিত বিধায়কের নাম এই তালিকায় নেই।যে ১১ জন বিধায়ককে প্রার্থী করা হয়নি তারা হলেন কপিল দেব কামাথ, গুলজার দেবী, সুনীল কুমার চৌধুরী, রমেশ সিং কুশওয়াহা, রাজকিশোর সিং, রামানন্দ প্রসাদ সিং, জনার্দন মাঝি, রবি যদি কুমার, দাদন পাহেলওয়ান, ধুমল সিং। যদিও এদের মধ্যে কয়েকজনের আত্মীয়কে টিকিট দিয়েছে জেডিইউ।এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাম চন্দ্র প্রসাদ সিংয়ের ছেলে সঞ্জীব কুমার, কপিল দেব কামাথের পুত্রবধূ মিনা কামাথ, ধুমল সিংএর স্ত্রী সীতাদেবী। অতিসম্প্রতি অন্যান্য দল থেকে যে সকল নেতা জেডিইউ-তে যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে দলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। আরজেডি থেকে জেডিইউ-তে আসা নেতা জয় বর্ধন যাদব, অশোক কুমার, মহেশ্বর প্রসাদ যাদব, ফরাজ ফাতমি, বীরেন্দ্র কুমার সিংকে নির্বাচনে প্রার্থী করেছে জেডিইউ। কংগ্রেস থেকে আসা পূর্ণিমা জাতীয় প্রার্থী করেছে নীতীশ কুমার। উল্লেখ করা যেতে পারে বিহার বিধানসভা নির্বাচনে ১২২ আসলে লড়ছে নীতীশ কুমারের জেডিইউ।বিজেপি লড়ছে ১২১ টি আসনে।নিজের হাতে থাকা ১২২ টি আসনের মধ্যে জিতেন রাম মাঝির দল হাম – কে সাতটি আসন ছেড়েছে জেডিইউ। অন্যদিকে বিজেপিও নিজেদের হাতে থাকা ১২১ আসনের মধ্যে ১১ টি ছেড়ে দিয়েছে বিকাশ শীল ইনসান পার্টিকে।উল্লেখ করা যেতে পারে তিনটি পর্যায় বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে. ২৮ অক্টোবর হবে প্রথম দফায় ভোট।৩ এবং ৭ নভেম্বর হবে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় দফায় ভোট গ্রহণ।ফলাফল ঘোষণার ১০ নভেম্বর।

১১৫ প্রার্থীর নাম ঘোষণা করল জনতা দল ইউনাইটেড
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















