News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের জালে গণ্ডারের খড়গের চোরাকারবারে জড়িত বন সুরক্ষা বাহিনীর জওয়ান সহ তিন
Image

পুলিশের জালে গণ্ডারের খড়গের চোরাকারবারে জড়িত বন সুরক্ষা বাহিনীর জওয়ান সহ তিন

বোকাখাত (অসম), ৭ অক্টোবর (হি.স.) : গণ্ডারের খড়গের চোরাকারবারের সঙ্গে জড়িত অভিযোগে খোদ বন সুরক্ষা বাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করেছে গোলাঘাট জেলার বোকাখাত পুলিশ। ধৃত খড়গের চোরাকারবারি বুড়াপাহাড় চেকনি ফরেস্ট ক্যাম্পে নিয়োজিত শশী দলে। তাকে মঙ্গলবার রাতে গ্ৰেফতার করেছে পুলিশ।

গতকাল গণ্ডারের খড়গ সমেত গ্রেফতার উরুকা পেগু এবং কুনকুনি পেগুর স্বীকারোক্তির ভিত্তিতেই বন বিভাগের বিশেষ সুরক্ষা বাহিনীতে কর্মরত শশী দলেকে কলিয়াবর মহকুমার চেকনিতে স্পেশাল টাস্ক ফোর্স শিবির থেকে গতকাল রাতে বোকাখাত পুলিশ গ্ৰেফতার করেছে। 

এখানে উল্লেখ করা যেতে পারে, শশী দলে গণ্ডার হত্যা মামলায় অভিযুক্ত অসম গণ পরিষদ দলের নেতা গণেশ দলের ভাই। গণ্ডারের চোরা কারবারের সঙ্গে জড়িত গণেশ দলেকে বন দফতর এবং পুলিশ হন্যে হয়ে খুঁজছে। বর্তমানে সে গা ঢাকা দিয়ে আছে।  

গণেশ দলে কৃষিমন্ত্ৰী অতুল বরার বিশ্বস্ত পঞ্চায়েত নির্বাচনে অগপ-র হয়ে বোকাখাতের মরিধনশিরি গ্ৰাম পঞ্চায়েত সভাপতি পদে ভোটে দাঁড়িয়েছিল। কিন্তু পরাজয় হয় তার। গণ্ডারের চোরাই ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণেশ দলেকে অগপ দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এদিকে গণ্ডারের খড়গের চোরাই ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে এর আগেও বোকাখাত পুলিশ শশী দলেকে আটক করেছিল। 

প্ৰসঙ্গত, গোপান সূত্ৰে খবর পেয়ে বোকাখাত জেলার ডিএসপি মাধুর্য বরার নেতৃত্বে বোকাখাত মহকুমা পুলিশ আধিকারিক পৃথ্বীরাজ রাজখোয়ার সহযোগে মঙ্গলবার এক তালাশি অভিযান চলেছিল। ওই অভিযানে বোকাখাতের ৩ নম্বর দ-গ্ৰামে উরুকা পেগুর বাড়ি থেকে গণ্ডারের একটি খড়ক উদ্ধার করেছে পুলিশ। তার পরই পুলিশ উরুকা পেগু এবং কুনকুনি পেগুকে গ্রেফতার করে। পুলিশি জেরায় ওই দম্পতির মুখ থেকে বন সুরক্ষা বাহিনীর জওয়ান শশী দলের নাম প্ৰকাশ হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top