News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে নতুন ২২২ জন করোনায় সংক্ৰমিত, আরও একজনের মৃত্যু
Image

অরুণাচল প্রদেশে নতুন ২২২ জন করোনায় সংক্ৰমিত, আরও একজনের মৃত্যু

ইটানগর, ৭ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশে নতুন করে ২২২ জনের দেহে করোনা-র সংক্ৰমণ মিলেছে। এঁদের নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,০০৭। এদিকে আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর সাথে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০।

করোনায় আক্রান্ত নতুনদের মধ্যে তিনজন সেনা জওয়ান রয়েছেন। অন্যদিকে, ইটানগরের নিকটবর্তী চিম্পুতে কোভিড-১৯ হাসপাতালে ৪৭ বছর বয়সি এক জুনিয়র ইঞ্জিনিয়ার উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। কোভিডে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। 

রাজ্যের ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় নতুন করে ৯০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাছাড়া, চাংলাঙে ২৮ জন এবং পশ্চিম সিয়াঙে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিকের কথায়, তিন সেনা জওয়ান এবং এনডিআরএফ-এর এক আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। 

এখন পর্যন্ত অরুণাচল প্রদেশে করোনায় আক্রান্ত ১৮৯ জন সুস্থ হয়েছেন। তাতে ৭,৯৬৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। ফলে, সুস্থতার হার দাঁড়িয়েছে ৭২.৩৬ শতাংশে। বর্তমানে রাজ্যে ৩,০২২ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ১,৫৮৪ জন ইটানগর, নাহরলগুন, নিৰ্জুলি এবং বান্দরদেও এলাকার নাগরিক রয়েছেন। এছাড়া, পশ্চিম সিয়াঙে ২৪৩ জন, পাপুমপারেতে ১৬১ জন এবং চাংলাঙে ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ২ লক্ষ ৬৩ হাজার ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top