News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএমে চুরি করতে গিয়ে আটক চোর
Image

আইজিএমে চুরি করতে গিয়ে আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ রাজধানীর আইজিএম হাসপাতালে চুরি করতে এসে ধরা পড়লো এক চোর৷ জানা যায় আইজিএম হাসপাতালে একটি পক্ষ থেকে একটি টিভি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এক চোর৷ সকালবেলা টিভিটি নিয়ে সে যখন বের হয়ে যাচ্ছিলো তখন বিষয়টি বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নজরে আসে৷


তখন ঐ বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তার পিছু ধাওয়া করে৷ অফিস লেন এলাকায় তাকে আটক করে নিরাপত্তা রক্ষীরা৷ তার কাছ থেকে টিভি টি উদ্ধার করা হয়েছে৷ টিভি সহ আটক চোরের নাম কেশব আপলা৷ তাকে উত্তম মধ্যম দিয়ে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সতর্কতার কারণেই চোরকে আটক করা সম্ভব হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top