News Flash

Image

ডিমসাগরে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ রাজধানীর লেক চোমুহনী সংলগ্ণ ডিম সাগরএলাকা থেকে একটি বাইক চুরি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে ডিম সাগর এলাকার একটি বাড়িতে কাজ করছিল রাজমিস্ত্রি ও অন্যান্য নির্মাণ শ্রমিকরা৷ বাড়ির সামনে একটি পালসার বাইক রেখে কাজ করছিল এক রাজমিস্ত্রি৷ কাজ শেষ করে ফেরার সময় লক্ষ্য করে তার বাইকটি সেখানে নেই৷সঙ্গে সঙ্গে বিষয়টি পশ্চিম থানার পুলিশকে জানানো হয়৷ যে বাড়িতে তারা কাজ করছিল সেই বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল৷

সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়লেও সেটি অস্পষ্ট থাকায় কে এই চুরির ঘটনায় জড়িত তা স্পষ্টভাবে বোঝা যায়নি৷ পশ্চিম থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় সাম্প্রতিককালে বাইক চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top