News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক জায়গায় অস্বাভাবিক মৃত্যু তিন
Image

রাজ্যের পৃথক জায়গায় অস্বাভাবিক মৃত্যু তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ৬ অক্টোবর৷৷ মেয়ের বিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে আত্মহত্যা করেছে স্ত্রী৷ আত্মঘাতী মহিলার নাম পুষ্পা দাস৷ বাড়ি পূর্ব আড়ালিয়া৷ ঘটনার বিবরণে জানা যায় পুষ্পা দাস এর মেয়ের বিয়ে দেওয়ার জন্য আলাপ আলোচনা চলছিল৷


বিয়ের দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়৷এরই জের ধরে স্ত্রী পুষ্পা দাস শেষ পর্যন্ত ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানা যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷
বাবার পশ্চিম কল আচরণ সহ্য করতে না পেরে অবশেষে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিল একাদশ শ্রেণিতে পাঠরত অভিমানী পুত্র৷ আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রের নাম প্রসেনজিৎ দাস৷ বাবার নাম বিশ্বজিৎ দাস৷ বাড়ি তেলিয়ামুড়া থানা এলাকার তুই সিংরাই এর পূর্ব হাওয়াই বাড়ি এলাকায়৷


সংবাদ সূত্রে জানা গেছে বিস্বজিত দাস ও তার স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়াঝাটি হত৷ বাবা আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরতে৷শুধুমাত্র স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করেই ক্ষান্ত থাকতোনা বিশ্বজিৎ দাস৷ একাদশ শ্রেণিতে পাঠরত পুত্রকেও অকথ্য ভাষায় গালমন্দ কর তো৷বাবার পশ্চিম কোন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছিল না একাদশ শ্রেণিতে পাঠরত পুত্র প্রসেনজিৎ৷ পশ্চিম কল পিতাকে বারবার বুঝিয়ে কোন কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে৷আত্মীয় পরিজন এবং প্রতিবেশিরা প্রসেনজিতের মৃত্যুর জন্য তার বাবাকে পূর্বভাগে দায়ী করেছেন৷


তেলিয়ামুড়া থানা এলাকার ব্রহ্মচারী এলাকায় রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এক ব্যক্তি আত্মহত্যা করেছে৷ আত্মঘাতী ব্যক্তির নাম অনিল সরকার৷বাড়ি তেলিয়ামুড়া থানা এলাকার ব্রজবাসী সরদার পাড়া৷ আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন৷ দীর্ঘদিন ধরে রোগে ভুগে ওই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন৷দীর্ঘ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি আত্মীয়-পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top