News Flash

  • Home
  • Uncategorized
  • চার দফা দাবীতে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তাকে বাম ছাত্র সংগঠনের স্মারকলিপি
Image

চার দফা দাবীতে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তাকে বাম ছাত্র সংগঠনের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ চার দফা দাবিতে শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে বাম ছাত্র সংগঠন এসএফআইএবং টিএসইউ৷


সংগঠনের চার সদস্যের প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেছে তাই রাজ্য সম্পাদক অনির্বাণ দেব বলেন রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বাস্তবসম্মত নয়৷ একহাতে ছাত্র ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার গ্রহণ না করে অভিভাবকদের কাছ থেকে মুচলেখা আদায় করে বিদ্যালয় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে৷

রাজ্য সরকারের এই মানসিকতার তীব্র সমালোচনা করেছে ছাত্রসংগঠন এসএফআই এবং টি এস ইউ৷ কলেজ তরে ভর্তির জন্য যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মারাত্মক জটিলতা রয়েছে৷অবিলম্বে মেধাতালিকায় স্বচ্ছতা ফিরিয়ে আনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে শিক্ষা অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷দ্বাদশ উত্তেজনা প্রত্যেক ছাত্রছাত্রীর যাতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য শিক্ষা অধিকর্তার কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷শিক্ষা অধিকর্তা দাবির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top