News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাস কাণ্ডে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের উত্তরপ্রদেশ সরকারের
Image

হাথরাস কাণ্ডে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের উত্তরপ্রদেশ সরকারের

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.) : শুনানির আগেই হাথরাস গণধর্ষণকাণ্ড নিয়ে সুপ্রিমকোর্টে হলফনামা পেশ করল উত্তরপ্রদেশ সরকার। আদালতকে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে যে এই মামলার সত্য উদঘাটনের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে তদন্তভার নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ জারি করার আগেই এই হলফনামা পেশ করল রাজ্য সরকার। নিজেদের হলফনামায় উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করার দাবিও জানিয়েছে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য কিছু লোক তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে।রাতে দাহ করা প্রসঙ্গে রাজ্য সরকার জানিয়েছে যে প্রশাসনের কাছে গোপন সূত্র থেকে খবর ছিল যে নিগৃহীতার মৃতদেহটা যদি রাতের দাহ না করা হয় তবে সকাল হতে হতে গ্রামজুড়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে।তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাতের মধ্যেই মৃতদেহটি দাহ করে দেওয়া হয়।

উল্লেখ করা যেতে পারে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে সমাজকর্মী শ্যতমা দুবে, বিকাশ ঠাকুর, রুদ্রপ্রতাপ যাদব এবং সৌরভ যাদব।পিটিশনের জানানো হয়েছে এখনও পর্যন্ত এই ধর্ষণকাণ্ডে যে তদন্ত হয়েছে তা নিরপেক্ষ নয়। পিটিশনকারীদের তরফ থেকে আইনজীবী আদালতকে জানিয়েছে যে পরিবারের সম্মতি ছাড়াই মৃতদেহ দাহ করা হয়েছিল। ঘটনাস্থলে প্রথমে সংবাদকর্মীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। এই মামলার তদন্ত উত্তর প্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তর করার দাবি জানানো হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top