News Flash

  • Home
  • Uncategorized
  • দলের নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি সভাপতি
Image

দলের নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি সভাপতি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনের আগে দলের নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।নতুন কার্যকর্তাদের সঙ্গে বিজেপির সভাপতির এটাই ছিল প্রথম বৈঠক।বৈঠকে দলের ভবিষ্যতের রণকৌশল এবং একাধিক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন রাজধানী দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।দলীয় সূত্রে জানা গিয়েছে বিজেপির পরম্পরা অনুযায়ী নতুন কার্যকর্তারা দায়িত্ব পাওয়ার পর প্রধান কার্যালয়ে এসে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করে থাকেন। সেই ধারা অব্যাহত রেখে এদিনও বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের একাধিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরার আহ্বান নতুন কার্যকর্তাদের কাছে করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলীয় সূত্রে জানা গিয়েছে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। উল্লেখ করা যেতে পারে গত ২৬ সেপ্টেম্বর জগত প্রকাশ নাড্ডা ১২ জন সর্বভারতীয় সহসভাপতির নাম ঘোষণা করেছেন।এছাড়াও সেদিন তিনি ৮ জন সাধারণ সম্পাদক, ১৩ জন জাতীয় সম্পাদক, ২৩ জন মুখপাত্র, একজন সংগঠন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন।এদিন তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top