News Flash

  • Home
  • Uncategorized
  • ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর নিয়ে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশকে নোটিশ সুপ্রিমকোর্টের
Image

ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর নিয়ে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশকে নোটিশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.): প্রতিবছর উত্তর ভারতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জেরে বিপুল পরিমাণ বায়ুদূষণ তৈরি হয়।এই নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এ বিষয়ে কেন্দ্র, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করেছে।এদিন প্রধান বিচারপতি এ এস বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো রোধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এবং ব্যাপক পদক্ষেপ নেওয়ার রূপরেখা তৈরি করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ অক্টোবর।এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন ফসলের অবশিষ্টাংশ পড়ানোর জেরে যে ধোয়া তৈরি হয় তাতে করে কি করোনা নির্মূল হয়ে যাবে। এর উত্তরে আইনজীবী বিকাশ সিংহ জানিয়েছেন উল্টে বিভিন্ন ধরনের রোগ আরো বেশি হারে বৃদ্ধি পাবে। পিটিশন কারি আইনজীবী শ্যাম দিওয়ান জানিয়েছেন, রাজ্য সরকারগুলির উচিত কড়া পদক্ষেপ গ্রহণ করা। কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র ব্যবহার করে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো নির্ধারণ করা উচিত।এই অবশিষ্টাংশ যদি বিক্রি হয় তার থেকে কৃষকদের অন্যতম অর্থ প্রদান করা উচিত।তখন প্রধান বিচারপতি রাজ্যগুলিকে নোটিশ জারী করে জানতে চায় কিভাবে এবার ফসলের অবশিষ্টাংশ পোড়ানো রোধ করা যাবে। রাজ্যগুলিকে শীঘ্রই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top