News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বকালের সর্বশ্ৰেষ্ঠ দুর্নীতিগ্রস্ত কংগ্ৰেস, তাদের মুখে এর বিরোধিতা বেমানান : অসম বিজেপি
Image

সর্বকালের সর্বশ্ৰেষ্ঠ দুর্নীতিগ্রস্ত কংগ্ৰেস, তাদের মুখে এর বিরোধিতা বেমানান : অসম বিজেপি

গুয়াহাটি, ৬ অক্টোবর (হি.স.) : ভোট আসার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ির খেলা শুরু হয়ে যায়। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে অসমেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা শুরু হয়েছে। অসম প্রদেশ বিজেপি মুখপাত্ৰ ফণী পাঠক মঙ্গলবার কংগ্ৰেসের নেতা কর্মীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, এই দল সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত। তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ খুবই বেমানান।


আজ এক প্রেস বার্তায় ফণী পাঠক বলেছেন, কংগ্ৰেসের নেতা কর্মীরা দুর্নীতি করে গত ১৫ বছর রাজভাড়ার লুটেছে। সরকারের প্ৰত্যেকটি বিভাগে নিয়োগ, ঠিকা দেওয়ার নাম করে নেতা কর্মীদের দুর্নীতির কথা সকলেই জানে। ভুয়ো রেশন কার্ড থেকে শুরু করে ইন্দিরা আবাস যোজনার অধীনে দারিদ্র্য সীমারেখার নীচে বসাসকারী মানুষের জন্য বরাদ্দ ঘরও কংগ্ৰেসের নেতা কর্মীরা আত্মসাৎ করেছেন। এমন-কি সমাজকল্যাণ বিভাগ কর্তৃক শিশুদের জন্য বরাদ্দ তাদের মুখ থেকে পুষ্টিকর আহারও কেড়ে নিয়েছেন কংগ্ৰেসের মন্ত্রী বিধায়ক নেতা কর্মীরা। এ ধরনের বহু অভিযোগ  কংগ্রেসের বিরুদ্ধে তুলেছেন বিজেপির মুখপাত্ৰ ফণী পাঠক। প্রেস বার্তায় তিনি দাবি করেছেন, রাজ্যের বর্তমান বিজেপি সরকার দুর্নীতির সঙ্গে কখনও কোনও আপস করেনি। দুর্নীতির সঙ্গে জড়িত ভারতীয় সিভিল সার্ভিস পর্যায়ের অধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, শীর্ষ প্রশাসক, ডিএফও, ডিরেক্টর, সার্কল অফিসার কাউকে ছাড়েনি এই সরকার। সবাইকে জেলে ঢুকিয়েছে। সেই সঙ্গে তিনি এ-ও বলেছেন, কংগ্ৰেস যতই কৌশল করুক না-কেন, বিজেপিকে কখনও তাঁরা লক্ষ্যভ্ৰষ্ট করতে পারবে না। তিনি আরও বলেন, আসন্ন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অসমবাসীর ভোটে ফের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বে জোট সরকার গঠন হবে। বিজেপি সরকার ইতিমধ্যেই একলক্ষ ভূমিহীন পরিবারকে জমি পাট্টা বিতরণ করেছে। বিজেপি সরকারের এই পদক্ষেপকে তিনি এযাবৎকালের সর্বশ্ৰেষ্ঠ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। 


এছাড়া বিজেপির প্রদেশ মুখপাত্ৰ ফণী পাঠক অভিযোগের সুরে এ-ও বলেছেন, কংগ্ৰেস দল বর্তমানে হতাশায় ভুগছে, তাই এঁরা বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ড করে সাধারণ মানুষকে বিভ্ৰান্ত করার চেষ্টা করছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top