News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার বিধানসভা নির্বাচনে ভাল ফল করবে দল, আশা বিজেপির শীর্ষ নেতৃত্বের
Image

বিহার বিধানসভা নির্বাচনে ভাল ফল করবে দল, আশা বিজেপির শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.) : বিহার বিধানসভা নির্বাচনে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী বিজেপি নেতৃত্ব। পাশাপাশি গুজরাট এবং মধ্যপ্রদেশে উপনির্বাচনগুলিতেও ভালো ফল করবে দল বলে মনে করে গেরুয়া শিবির।মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা দলের নতুন কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।এই বৈঠক প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিজেপির মুখপাত্র দুষ্মন্ত কুমার গৌতম জানিয়েছেন, বৈঠকে বিহার বিধানসভা নির্বাচন এবং একাধিক রাজ্যে উপনির্বাচন নিয়ে দলের রণকৌশল সংক্রান্ত আলোচনা হয়েছে। বিহার বিধানসভা নির্বাচন ছাড়াও মধ্যপ্রদেশ এবং গুজরাটে ৫৮ টি আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এই আসনগুলিতে অভিযোগে ভালো ফল করবে।বিহার বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। 


করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন সে বিষয়টিও বৈঠকে উঠে আসে।এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়। ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৮৫ শতাংশ।মৃত্যুর হার নেমে দাঁড়িয়েছে ১. ৫ শতাংশে।সংকটের এই পরিস্থিতিতে জনগণের মাঝে ছিল বিজেপি নেতারা।বিজেপি কিষাণ জাগরণ অভিযান প্রতিটা ঘরে নিয়ে যাবে।নতুন কৃষি আইন সম্পর্কে দেশবাসীকে জাগ্রত করতে হবে।কিন্তু দেশকে বিভ্রান্ত ক্রমাগত করে চলেছে কংগ্রেস। নতুন সময় মহিলা এবং পুরুষদের সমানাধিকার নিশ্চিত করবে।অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরও পেনশন প্রদান করা হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top