News Flash

  • Home
  • Uncategorized
  • চোরাইবাড়িতে সোয়া কোটি টাকার নেশাদ্রব্য উদ্ধার, ধৃত ৩
Image

চোরাইবাড়িতে সোয়া কোটি টাকার নেশাদ্রব্য উদ্ধার, ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ অক্টোবর৷৷ আবারও বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ৷ টাইলস বোঝাই গাড়িতে করে পাচারের সময় ২৫ হাজার শিশি নেশার কফসিরাপ ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ উদ্ধারকৃত নেশার ওষুধগুলির আনুমানিক বাজারমূল্য সোয়া কোটি টাকা৷ এগুলির সঙ্গে তিনজনকে আটক করেছে পুলিশ৷ তারা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে৷


এ-বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সোমবার চোরাইবাড়ি থানার সামনে জাতীয় সড়কে ইউপি ৭৫ এম ৩২২২ নম্বরের ১২ চাকার ট্রাক আটক করা হয়েছিল৷ ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫ হাজার শিশি ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, ফেন্সিডিল পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে৷ ধৃতদের বিনয় কুমার (৩০), মোহিত সিং (১৮) এবং রাহুল যাদব (২৫) বলে শনাক্ত করা হয়েছে৷ তিনজনেরই বাড়ি উত্তরপ্রদেশের এটাহ এলাকায় অবস্থিত৷
উত্তর ত্রিপুরার পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত তিনজনকে জেরা করে সঠিক তথ্য পাওয়া যায়নি৷ তাদের বক্তব্যে অসংলগ্ণতা পাওয়া গিয়েছে৷ তাই তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top