News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিকদের হাতে আক্রান্ত বিডিও, লন্ডভন্ড অফিস
Image

শ্রমিকদের হাতে আক্রান্ত বিডিও, লন্ডভন্ড অফিস

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৫ অক্টোবর৷৷ রেগার মজুরী না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা বিডিও-র উপর আক্রমন চালায়৷ ঘটনাটি ঘটে সোমবার সকাল এগারটা নাগাদ ডুম্বুরনগর ব্লকে৷ এই দিন পঞ্চরতন এডিসি ভিলেজের রেগার শ্রমিকরা তাদের মজুরী আদায় করার লক্ষ্যে বিডিও-র সাথে দেখা করতে আসে৷


রেগার শ্রমিকদের অভিযোগ এই সময় বিডিও তাদের কথা শুনতে চাইছিল না৷ উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করে৷ এমনকি খাতা ঢিল ছুরে তাদের উপর আক্রমন চালায়৷ যদিও বিডিও সাহেব তাদের এই অভিযোগ মিথ্যা বলে জানান৷ তিনি উল্টো অভিযোগ করে বলেন হঠাৎ রেগার শ্রমিকরা ওনার অফিস কক্ষে ঢুকে কোন কিছু বোঝা উটার আগেই তার উপর আক্রমন চালায়৷

এতে করে তিনি অল্প বিস্তর আঘাত পান৷ ওনাকে বাঁচানোর জন্য এগিয়ে এসে অন্য আর এক অফিস কর্মীও রক্তক্ত হন৷ পরে অফিসের আসবাবপত্র লন্ডভন্ড করা হয়৷ এদিনের এই ঘটনার তীব্র নিন্দা জানান ব্লক চেয়্যারমেন তথা এলাকার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top