News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাশ : রাজ্যে নীরব সত্যাগ্রহ কংগ্রেসের
Image

হাথরাশ : রাজ্যে নীরব সত্যাগ্রহ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর৷৷ উত্তরপ্রদেশের হাথরাশ-র ঘটনায় ত্রিপুরায় সত্যাগ্রহ আন্দোলন করেছে প্রদেশ কংগ্রেস৷ আজ প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাসের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ঘন্টা খানেক ওই আন্দোলন সংগঠিত করেছেন৷ নীরব সত্যাগ্রহের মাধ্যমে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ-র মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ দাবি করেছেন তিনি৷ হাথরাশ-এ বীভৎস ঘটনা এবং তার পরবর্তী প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-কে শারীরিকভাবে নিগৃহীত করায় ক্ষোভ প্রকাশে সত্যাগ্রহ আন্দোলন পালন করা হচ্ছে বলে দাবি করেন তিনি৷
এদিন তিনি বলেন, উত্তর প্রদেশের হাথরাশ-এ ১৯ বছরের এক নাবালিকা-কে গণ ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷

অথচ, যোগী প্রশাসন অপরাধীদের আড়াল করার সবর্োত চেষ্টা চালিয়েছে৷ তিনি অভিযোগ করে বলেন, উত্তর প্রদেশে গুন্ডারাজ কায়েম হয়েছে৷ জেলাশাসক নির্যাতিতার পরিবার-কে শাসাচ্ছেন৷ অথচ, প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না৷ তাঁর কটাক্ষ, অপরাধীদের মদত দেওয়ার জন্য ময়না তদন্তের পর ওই নাবালিকার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি৷ বরং, রাতের অন্ধকারে মৃতদেহ পুড়িয়ে দিয়েছে পুলিশ৷


তিনি বলেন, ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্রেস সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী-কে উত্তর প্রদেশ পুলিশ বাধা দিয়েছে৷ শুধু তাই নয়, রাহুল গান্ধী-কে শারীরিকভাবে নিগৃহীত করেছে পুলিশ৷ তিনিঁ সুর চড়িয়ে বলেন, উত্তর প্রদেশ সরকার বিরোধীদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে৷ তবুও থেমে যাননি রাহুল গান্ধী৷ তিনি জানান, ৩৫ জন সাংসদ-কে নিয়ে রাহুল গান্ধী নির্যাতিতার বাড়িতে গিয়েছেন এবং ঘটনার ভয়াবহতা শুনেছেন৷
ওই সমস্ত ঘটনায় ক্ষোভ জানিয়ে আজ প্রদেশ কংগ্রেস নীরব সত্যাগ্রহ পালন করছে বলে জানান পীযুষ বিশ্বাস৷ তিনি দাবি করেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুক যোগী আদিত্যনাথ৷ নইলে, এধরণের আন্দোলন জারি রাখবে প্রদেশ কংগ্রেস৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top