News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় অজগর শাবক উদ্ধার, চাঞ্চল্য
Image

তেলিয়ামুড়ায় অজগর শাবক উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবর৷৷ রেগার কাজ করার সময় একটি অজগর শাবক উদ্ধার হয়েছে৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া বন দফতরের অধীন চাকমাঘাট মহারানিপুর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷


ওই এলাকার খোয়াই নদীর তীরে অন্যান্য দিনের মতো স্থানীয় মানুষজন রেগার কাজ করতে গিয়েছিলেন৷ রেগার শ্রমিকরা যখন মাটি কাটতে থাকেন তখন এক অজগর শাবককে প্রত্যক্ষ করেন৷ তাতে অনেকেই ভয়ে দৌড়ে পালিয়ে যান৷ সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া বন দফতরে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া বনদফতরের কর্মীরা৷ অজগরটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বনদফতরে নিয়ে গেছেন তারা৷


কয়েকদিন পর পর তেলিয়ামুড়ায় বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে অজগর শাবক৷ কারও হাঁস কিংবা কারও মুরগি হারিয়ে যাচ্ছে এলাকা থেকে৷ বন দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, অজগর শাবকটি বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে৷ খুব শীঘ্রই বড়মুড়া কিংবা আঠারামুড়ার গভীর জঙ্গলে অজগর শাবকটিকে ছেড়ে আসা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top