News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া সিএনজি স্টেশন সংলগ্ণ এলাকার একটি লেবু বাগান থেকে এক মোটর শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের নাম রতন পাল৷সংবাদ সূত্রে জানা গেছে ২২ গড়িয়া এলাকার রতন পাল গতকাল থেকে নিখোঁজ ছিল৷বাড়ি ঘরে ফিরে না যাওয়ায় তার বড় ভাই সহ পরিবারের লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছিলেন৷
সোমবার ভোর নাগাদ তেলিয়ামুড়া সিএনজি স্টেশন সংলগ্ণ এলাকায় তার গাড়িটি পড়ে থাকতে দেখেন তাঁর বড় ভাই৷সিএনজি স্টেশন সংলগ্ণ লেবু বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে রতন পাল নামে ওই যুবকের মৃতদেহ৷ ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷


খবর পেয়ে পুলিশ এসে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে নিয়ে যায়৷ কেন এই আত্মহত্যার ঘটনা সে সম্পর্কে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি৷ মৃতের বড় ভাই জানিয়েছেন তার দুটি সন্তান এবং স্ত্রী সহ অন্যান্য আত্মীয়-পরিজন রয়েছেন৷ কেন এই ঘটনা সংঘটিত হলো তা পরিবারের লোকজন আচ করতে পারছেন না৷ মোটর শ্রমিকের ফাঁসিতে আত্মহত্যার সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top