News Flash

  • Home
  • Uncategorized
  • আরও দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯
Image

আরও দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তবে স্বস্তির খবরও রয়েছে৷


ত্রিপুরায় ২৪ ঘণ্টায় ২৫৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা এখনও বেশি৷ মৃতের সংখ্যাও আজ গত কয়েকদিনের তুলনায় কম হয়েছে৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ২৭,০৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ২২,১০৮ জন সুস্থ হয়েছেন৷ বর্তমানে ৪,৬০১ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন৷
গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ১২৯৯ জনের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাঁদের মধ্যে ১৫৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ এদিকে, ২৪ ঘণ্টায় আরও দুজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ তাতে ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা সংক্রমণে ২৯৮ জনের মৃত্যু হয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৬.৭৬ শতাংশ৷ অন্যদিকে সুস্থতার হার ৮১.৮৫ শতাংশ৷ তবে, মৃতের হার সামান্য বদল হয়েছে৷ বর্তমানে মৃতের হার বেড়ে হয়েছে ১.১ শতাংশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top