News Flash

  • Home
  • Uncategorized
  • ওমর খালিদকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ আদালতের
Image

ওমর খালিদকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ আদালতের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট তিহার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে দিল্লি হিংসা মামলায় গ্রেফতার হওয়া জেএনইউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ওমর খালিদকে বিচারবিভাগীয় হেফাজতে থাকার সময় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করুক।ডিউটি ম্যাজিস্ট্রেট দেব সারোহা ওমর খালিদকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।ওমর খালিদের পুলিশি হেফাজতে থাকার মেয়াদ ফুরিয়ে গিয়েছে।এরপরে ক্রাইম ব্রাঞ্চ ওমর খালিদকে তিহার জেলের মধ্যেই ডিউটি ম্যাজিস্ট্রেট দেব সারোহার সামনে পেশ করেন।


সেই সময় ওমর খালিদের হয়ে আইনজীবী শান্তা কুমার এবং রকশন্ডা ডেকা বিচারবিভাগীয় হেফাজতে থাকার সময় পর্যাপ্ত নিরাপত্তা দাবি তোলেন। এর কাছে তাঁরা দাবি তোলেন যে ২০১৬ সালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওমর খালিদকে চশমা পরার অনুমতি দেওয়া হোক।বিচারপতির কাছে ওমর খনির দাবি তোলেন যে সপ্তাহে একবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লিগাল ইন্টারভিউর সুযোগ তাকে দেওয়া হোক।সেই সময় তাকে হেডফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক।জেলের মধ্যে বাইরে থেকে বই আনার অনুমতি দেওয়া হোক।দিল্লি প্রিজন রুল নম্বর ১৪০১ এবং ২০৮ ও জেল রুল ৫৮৫, ৫৮৭, ৬২৯, ৬৩০ অনুযায়ী তাকে সেলের বাইরে বেরোতে দেওয়া হোক।


আদালত ওমর খালিদের সমস্ত দাবি জেল প্রিজন রুলস অনুযায়ী মেনে নিয়েছে। জেলের ভেতর ওমর খালিদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top