News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাসকে হাতিয়ার করে ঘৃণা ছড়ানোর জন্য ওয়েবসাইট তৈরি, চূড়ান্ত সর্তক প্রশাসন
Image

হাথরাসকে হাতিয়ার করে ঘৃণা ছড়ানোর জন্য ওয়েবসাইট তৈরি, চূড়ান্ত সর্তক প্রশাসন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণকাণ্ডে উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে বিপদজনক ষড়যন্ত্র সংগঠিত করার হদিস পেল তদন্তকারী আধিকারিকরা।এই কাণ্ডকে হাতিয়ার করে উত্তরপ্রদেশ জুড়ে জাতি দাঙ্গা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। সেই লক্ষ্যে সামাজিক মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। এই ধরনের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এমেনেস্টি ইন্টারন্যাশনালের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।


কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এবং রাজ্য যোগী সরকারকে বদনাম করার জন্য ও উত্তরপ্রদেশে অরাজক পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে এই ওয়েবসাইট তৈরির জন্য মধ্যপ্রাচ্য থেকে প্রচুর টাকা এসেছিল।  সামাজিক মাধ্যমের অন্যান্য একাউন্ট দিয়ে এবং গণমাধ্যমকে ব্যবহার করে এই ঘৃণা ছড়ানোর কাজ করা হয়েছে। এর জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে।


উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রে মোদী সরকার এবং উত্তরপ্রদেশের যোগী সরকারকে কালিমালিপ্ত করার জন্য জাস্টিস ফর হাথরাস নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ভুয়ো আইডি ব্যবহার করে কয়েক হাজার মানুষ এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে উত্তরপ্রদেশের দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি মনে করা হচ্ছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে গোটা দেশজুড়ে জাতিবিদ্বেষী দাঙ্গা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন এই ওয়েবসাইটের মাধ্যমে ঘৃণা ছড়ানোর সমস্ত রকমের চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top